১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ ৩ জনকে দুদকে তলব

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) এর ব্যবস্থাপনা পরিচালক রেজাউন মোস্তাফিজ এবং এম জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিনকে একই সঙ্গে দুদকে তলব করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে তলব করা হয়।

গ্রেফতার হওয়া ঠিকাদার জিকে শামীমসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারী কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জনপূর্বক বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ ৩ জনকে দুদকে তলব

প্রকাশিত : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০