১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

করোনার মধ্যেই নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’

সারাবিশ্ব আতঙ্কে আছে করোনা ভাইরাস নিয়ে। এর মধ্যেই হানা দিয়েছে নতুন এক ভাইরাস, নাম ‘কঙ্গো জ্বর’। এ রোগে আক্রান্ত হলে সাধারণত রক্তবমি হয়। কঙ্গো জ্বর নামের ওই সংক্রমণে এখনও পর্যন্ত মালিতেই সাতজন মারা গেছেন।

এ ভাইরাসটি সার্চ জাতীয় ভাইরাস করোনা ভাইরাস থেকেই আলাদা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মালির কেন্দ্রীয় এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, গেল মাসের শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি এই রোগে আবারও আক্রান্ত হন ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান। মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া সার্চ জাতীয় ‘করোনাভাইরাস থেকে আলাদা।

এ ঘটনা তদন্তের জন্য দেশটির সরকার এরইমধ্যে একটি কমিটি গঠন করলেও গেল বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

করোনার মধ্যেই নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’

প্রকাশিত : ০৬:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০