০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ড. কামাল ভাড়া খাটার ব্যবসা করছেন, সংসদে নাসিম

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ভাড়া খাটার ব্যবসা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ড. কামালকে নিয়ে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, উনি (ড. কামাল) তো নিজেই দাঁড়াতে পারেন না, কীভাবে লাথি মেরে সরকার ফেলে দেবেন। ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, আওয়ামী লীগ ওনাকে প্রেসিডেন্ট পদে ভোট করার সুযোগ দিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে উনি ভাড়া খাটার ব্যবসা করছেন।

তাই ওনাকে আর কেউ শ্রদ্ধা করেন না। জনগণ আর ওনার কথা মানে না। উনি যথেষ্ট খারাপ ভাষায় কথা বলেছেন। একেবারে বাজে ভাষায়, এটা কোনো ভদ্রলোক বলে না।

সংসদে বিএনপির বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কথা বলেন উল্লেখ করে নাসিম বলেন, এরা বাইরে এক রকম আর সংসদে আরেক রকম। বাইরে এদের অন্যরকম চেহারা। আমার সন্দেহ হয় এদের সঙ্গে বিএনপির আসল নেতৃত্বের কোনো সম্পর্ক আছে কি না। সংসদে যখন কথা বলেন তখন মনে হয়, আওয়ামী লীগের প্রতিনিধিরাই কথা বলছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ড. কামাল ভাড়া খাটার ব্যবসা করছেন, সংসদে নাসিম

প্রকাশিত : ১২:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০