০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

খালেদাকে নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত কাদের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্যারোল বা জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের অনেক কাজ রয়েছে, দেশের কাজ, দলের কাজ। একজন খালেদা জিয়াকে নিয়ে বারবার প্রশ্নের জবাব দেব সেই সময় আমার নেই।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের সকল সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যদের ‌বি‌শেষ যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা হয়েছে, এই প্রশ্নটি করবেন না। তিনি আদালতে আছেন, আদালতই ঠিক করবে। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলা যেটা হবার সেটাই হবে। আদালত যেটা সিদ্ধান্ত নেয়ার নেবে, এটা আওয়ামী লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই। আমাদের কারো কাছে নেই, আমাদের এখতিয়ারে নেই। কাজেই এই প্রশ্নটা করে বারবার বিব্রত করবেন না। এই প্রশ্নের জবাব দেব না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

খালেদাকে নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত কাদের

প্রকাশিত : ০৩:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০