০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

তুরস্কের পার্লামেন্টে তুমুল মারামারি (ভিডিও)

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে কটু কথা বলায় উত্তপ্ত হলো তুরস্কের পার্লামেন্ট। বুধবার বিরোধীদলীয় এক আইনপ্রণেতা বক্তৃতায় প্রেসিডেন্টকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় তুমুল মারামারির ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও সিএনএন এর।

জানা গেছে, কয়েক ডজন পার্লামেন্ট সদস্য ওই কলহে যোগ দেন। কেউ কেউ ডেস্কের ওপর উঠে বিরোধীপক্ষকে ঘুসি মারেন। কেউ মারামারি থামানোরও চেষ্টা করেন। হৈচৈ ও উত্তেজনার একটি ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। মারামারির সময় কয়েকজন আইনপ্রণেতা মাটিতে পড়ে যান।

বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির এমপি এনজিন ওজকোক বলেন, সংবাদ সম্মেলন ও টুইটারে সিরিয়ায় নিহত সেনাদের প্রতি অবমাননা করেছেন এরদোয়ান। কাজেই প্রেসিডেন্টকে মর্যাদাহীন, জঘন্য, নীচ ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, তুর্কি পরিবারের সন্তানদের যখন যুদ্ধে পাঠানো হচ্ছে, তখন এরদোগানের নিজের সন্তানরা দীর্ঘমেয়াদী সামরিক সেবার বিষয়টি এড়িয়ে গেছেন। এরদোয়ানকে নিয়ে এই রকম মন্তব্য করার পরই মুহূর্তে উত্তপ্ত হয় তুরস্কের পার্লামেন্ট।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

তুরস্কের পার্লামেন্টে তুমুল মারামারি (ভিডিও)

প্রকাশিত : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০