০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

১০ টাকা কেজির চাল কালোবাজারির অভিযোগে ডিলার আটক

জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দশ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রিপন মিয়া (৩৫) নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের গোয়ালবাথান এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার নাজির হোসেনের ছেলে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ বস্তা চাল জব্দ করে।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, গোয়ালবাথান এলাকার নির্ধারিত খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রিপন মিয়া নির্দিষ্ট নিয়মে দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দেয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে ১৫
বস্তা চাল সহ আটক করি।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, আটক ডিলারের বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

১০ টাকা কেজির চাল কালোবাজারির অভিযোগে ডিলার আটক

প্রকাশিত : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০