০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে আগুন

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী এলাকার দুর্গম বলিপাড়া সেনা ক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রেশন নিয়ে অবতরণকালে হঠাৎ আগুন লেগেছে। রোববার (১২ এপ্রিল)) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে পাইলট ও কো-পাইলটসহ চারজন ছিলেন। এদের মধ্যে দুইজন সামান্য আহত হয়েছেন।

রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ জানান, সকালে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেনাবাহিনীর রেশন নিয়ে বলিপাড়া ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারের পাখায় আগুন লাগে। এ সময় পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করতে সক্ষম হন। পাইলট ও কো-পাইলটদের মধ্যে দুইজন সামান্য আহত হয়েছেন।

পরবর্তীতে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়। রেশন ও হেলিকপ্টার পুড়ে গেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজনেস/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাঙ্গামাটিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে আগুন

প্রকাশিত : ০৩:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০