০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ফুলবাড়ীয়ায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেচ পাম্পের পানি নিয়ে সংঘর্ষে শহিদুল্লাহ (৬৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শহিদুল্লাহ পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ১২টার দিকে উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পুটিজানা ইউনিয়নে নামাপাড়া গ্রামে সেচ পাম্পের পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

ফুলবাড়ীয়ায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

প্রকাশিত : ০৫:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০