০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

করোনা সন্দেহে সখীপুরের জঙ্গলে রাতে স্বামী-সন্তান ফেলে গেলো এক নারীকে

টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে এক নারীকে করোনা সন্দেহে ফেলে রেখে পালিয়ে গেছে তার স্বামী-সন্তান স্বজনরা। সোমবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে ফেলে যাওয়া ওই নারীকে পাওয়া যায়।
গজারিয়া ইউপি চেযারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চেঁচামেচির শব্দ শুনে বিষয়টি ইউএনওকে অবগত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ আমি ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় জানি। ওই নারী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী-সন্তান আর স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে ফেলে রেখে সকালে বাড়ি নিবে বলে আশ্বাস দিয়ে পালিয়ে যায়। পরে তাকে রাতেই ঢাকায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে। রাতেই তাকে এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

করোনা সন্দেহে সখীপুরের জঙ্গলে রাতে স্বামী-সন্তান ফেলে গেলো এক নারীকে

প্রকাশিত : ০৫:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০