০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

কাপাসিয়ায় সরকারি চাল জব্দ, ইউপি সদস্যকে জেল জরিমানা

কাপাসিয়া উপজেলার ইউপি সদস্য বিলকিস বেগম কে  ১০ টাকা কেজি চাল অন্যত্র বিক্রির অপরাধে ৭ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃইসমত আরা।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তিলশুনিয়া গ্রামের বিলকিস বেগম সরকারি চাল স্থানীয়দের বাড়িতে অতিরিক্ত মূল্যে বিক্রি করেন। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমত আরা তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ বস্তা চাউল উদ্ধার করে৷
অনুসন্ধানে জানা যায়, সে প্রতি কেজি চাউল ২০ টাকা দরে তার বাড়ির আশেপাশের লোকজনের কাছে ১০ বস্তা সরকারি চাউল বিক্রি করে। ৬ বস্তা চাউল বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিল। উপজেলা নির্বাহী অফিসারের অভিযানে তা উদ্ধার হয়। ইউপি সদস্য বিলকিস বেগমের জন্য  সরকারি চালের ৪০টি কার্ড বরাদ্দ রয়েছে। তার মধ্য থেকে ২০-৩০টি কার্ড স্থানীয় হতদরিদ্র মানুষকে প্রদান করে। বাকী কার্ড গুলো নামে-বেনামে করে নিজে চাউল তুলত। তা অতিরিক্ত দামে মানুষের বাড়িতে বাড়িতে বিক্রি করে আসছেন তিনি।
ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

কাপাসিয়ায় সরকারি চাল জব্দ, ইউপি সদস্যকে জেল জরিমানা

প্রকাশিত : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
কাপাসিয়া উপজেলার ইউপি সদস্য বিলকিস বেগম কে  ১০ টাকা কেজি চাল অন্যত্র বিক্রির অপরাধে ৭ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃইসমত আরা।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তিলশুনিয়া গ্রামের বিলকিস বেগম সরকারি চাল স্থানীয়দের বাড়িতে অতিরিক্ত মূল্যে বিক্রি করেন। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমত আরা তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ বস্তা চাউল উদ্ধার করে৷
অনুসন্ধানে জানা যায়, সে প্রতি কেজি চাউল ২০ টাকা দরে তার বাড়ির আশেপাশের লোকজনের কাছে ১০ বস্তা সরকারি চাউল বিক্রি করে। ৬ বস্তা চাউল বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিল। উপজেলা নির্বাহী অফিসারের অভিযানে তা উদ্ধার হয়। ইউপি সদস্য বিলকিস বেগমের জন্য  সরকারি চালের ৪০টি কার্ড বরাদ্দ রয়েছে। তার মধ্য থেকে ২০-৩০টি কার্ড স্থানীয় হতদরিদ্র মানুষকে প্রদান করে। বাকী কার্ড গুলো নামে-বেনামে করে নিজে চাউল তুলত। তা অতিরিক্ত দামে মানুষের বাড়িতে বাড়িতে বিক্রি করে আসছেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান