০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রামগড়ে করোনা ভাইরাস প্রতিরোধের কার্যক্রম পরিদর্শনে সিন্ধুকছড়ির জোন কমান্ডার

খাগড়াছড়ির রামগড়ে করোনা ভাইরাস (কোভিড ১৯)সংক্রমণ রোধে   বুধবার (১৫ ই এপ্রিল)বেলা ১১ টায়  রামগড় উপজেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ির জোন কমান্ডার লেঃ কর্ণেল  কাজী কাউসার জামান পি এস সি জি।
 এসময় আরও উপস্থিত ছিলেন
সিন্ধুকছড়ির ১৪ ফিল্ড রেজিমেন্টের সাব জোন কমান্ডার মেজর মোঃ জুনায়েদ বিন কবির, সহকারী কমিশনার (ভূমি) সন্জিব রুদ্র, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান,  স্হানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
 সেনাবাহিনীর প্রতিনিধি দল রামগড়ে  করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া ব্যবস্হা সমূহ, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে প্রতিষ্টিত সাপ্তাহিক বাজার  পরিদর্শন করেন।এসময় বাজার ব্যবস্হা সম্পর্কে উপজেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ গুলো সম্পর্কে সেনা প্রতিনিধি দলকে অবহিত করেন।
পরে সেনা প্রতিনিধি  দলটি সােনাইপুল বাজারে ফরেনার্স চেকপোস্ট পরিদর্শন করেন এবং বিভিন্ন এলাকা থেকে আগমন ও প্রস্হানের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
পরে চলমান পরিস্থিতি নিয়ে সিন্ধুকছড়ি জোন কমান্ডার  লেঃ কর্ণেল কাজী কাউসার জামান পি এস সি জি সাংবাদিকদের  সাথে মতবিনিময় করেন। সাংবাদিকদের ত্রান বিতরনে অনিয়ম সম্পর্কে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্রান বিতরনে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং সমভাবে ত্রান বন্টন সম্পর্কে উপজেলা প্রশাসনকে  খোঁজ খবর নিতে বলেন এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্হা নেওয়া হবে বলে জানান।
  সেনাবাহিনী উপজেলার বিভিন্ন সড়কে  জনগণকে সচেতন ও সতর্ক করতে মাইকে প্রচারণা  এবং ব্লিচিং পাউডার দিয়ে হাত ধোয়ার জন্য জনসাধারণকে সেনাবাহিনী  উদ্বুদ্ধ করেন।
মতবিনিময় শেষে সিন্ধুক ছড়ি জোনের পক্ষ থেকে তিনি সাংবাদিক দেরকে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক এবং গ্লাভসসহ  উপহার সামগ্রী প্রদান করেন।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ২৪ মার্চ থেকে দেশের সকল বিভাগ এবং জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনা  মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় শেষে ২৫ মার্চ থেকে সেনাবাহিনী পুরোপুরি কাজ শুরু করে।
ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

রামগড়ে করোনা ভাইরাস প্রতিরোধের কার্যক্রম পরিদর্শনে সিন্ধুকছড়ির জোন কমান্ডার

প্রকাশিত : ০৮:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
খাগড়াছড়ির রামগড়ে করোনা ভাইরাস (কোভিড ১৯)সংক্রমণ রোধে   বুধবার (১৫ ই এপ্রিল)বেলা ১১ টায়  রামগড় উপজেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ির জোন কমান্ডার লেঃ কর্ণেল  কাজী কাউসার জামান পি এস সি জি।
 এসময় আরও উপস্থিত ছিলেন
সিন্ধুকছড়ির ১৪ ফিল্ড রেজিমেন্টের সাব জোন কমান্ডার মেজর মোঃ জুনায়েদ বিন কবির, সহকারী কমিশনার (ভূমি) সন্জিব রুদ্র, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান,  স্হানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
 সেনাবাহিনীর প্রতিনিধি দল রামগড়ে  করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া ব্যবস্হা সমূহ, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে প্রতিষ্টিত সাপ্তাহিক বাজার  পরিদর্শন করেন।এসময় বাজার ব্যবস্হা সম্পর্কে উপজেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ গুলো সম্পর্কে সেনা প্রতিনিধি দলকে অবহিত করেন।
পরে সেনা প্রতিনিধি  দলটি সােনাইপুল বাজারে ফরেনার্স চেকপোস্ট পরিদর্শন করেন এবং বিভিন্ন এলাকা থেকে আগমন ও প্রস্হানের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
পরে চলমান পরিস্থিতি নিয়ে সিন্ধুকছড়ি জোন কমান্ডার  লেঃ কর্ণেল কাজী কাউসার জামান পি এস সি জি সাংবাদিকদের  সাথে মতবিনিময় করেন। সাংবাদিকদের ত্রান বিতরনে অনিয়ম সম্পর্কে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্রান বিতরনে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং সমভাবে ত্রান বন্টন সম্পর্কে উপজেলা প্রশাসনকে  খোঁজ খবর নিতে বলেন এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্হা নেওয়া হবে বলে জানান।
  সেনাবাহিনী উপজেলার বিভিন্ন সড়কে  জনগণকে সচেতন ও সতর্ক করতে মাইকে প্রচারণা  এবং ব্লিচিং পাউডার দিয়ে হাত ধোয়ার জন্য জনসাধারণকে সেনাবাহিনী  উদ্বুদ্ধ করেন।
মতবিনিময় শেষে সিন্ধুক ছড়ি জোনের পক্ষ থেকে তিনি সাংবাদিক দেরকে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক এবং গ্লাভসসহ  উপহার সামগ্রী প্রদান করেন।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ২৪ মার্চ থেকে দেশের সকল বিভাগ এবং জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনা  মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় শেষে ২৫ মার্চ থেকে সেনাবাহিনী পুরোপুরি কাজ শুরু করে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান