০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা পেতে সহায়তা করলো সিরাজগঞ্জের টিম দূরন্ত

 সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যের অভাবে কিশোরীর আত্মহত্যা সংবাদ প্রকাশের পর আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা পেতে  সাহায্য করলেন সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন টিম দূরন্ত।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে বেলকুচিতে খাবারের অভাবে কিশোরীর আত্মহত্যা করেন সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে ও ইলেক্ট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি  টিম দূরন্ত  সিরাজগঞ্জ এর সদস্যদের নজরে আসে। পরে আজ বুধবার ১৫ ই এপ্রিল দুপুরে টিম  দূরন্ত সিরাজগঞ্জের সদস্য ও ৭১ টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ তিনি স্থানীয় সাংবাদিক ও ৭১ টিভির বেলকুচি সংবাদ সংগ্রাহক উজ্জ্বল অধিকারী ও সাংবাদিক সবুজ সরকারের মাধ্যমে আফরোজার পরিবারের কাছে নগদ ৭ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
দুরন্ত টিম সিরাজগঞ্জ এর সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, গণ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে   ঢাকা  থেকে সহকর্মী ইসতিয়াক আহম্মেদ ফোনে জানান, প্রবাসী এক বন্ধু ক্ষতিগ্রস্থ পরিবারটিকে আর্থিক সহায়তা করতে চায়। প্রবাসী বন্ধুর আর্থিক সহায়তা আমরা শুধু ঐ পরিবারের সাথে যোগাযোগ করে  সঠিক জায়গায় পৌছে দেবার চেষ্টা করেছি মাত্র। বর্তমান সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজের অসহায় কর্মহীন মানুষদের এ বিপদের সময় পাশে থাকার। আমরা বর্তমানে কর্মহীন মানুষদের সহযোগীতর উপহার পৌছে দিচ্ছি টানা ২৩ দিন ধরে।  আমাদের মত সবাই যদি এগিয়ে আসে তাহলে অনাকাঙ্খিত অনেক ঘটনার উদ্ভব হবেনা, বলেই আমাদের বিশ্বাস।
উজ্জ্বল অধিকারী বলেন, টিম দূরন্ত  সিরাজগঞ্জের সকল উদ্দ্যোগ প্রশংসনীয় তারা নিজ অর্থায়নে মানবতার কাজ করে যাচ্ছেন। খাবারের অভাবে আত্মহত্যাটা খুবই দুঃখজনক। বাংলাদেশে এভাবে খাদ্যর অভাবে যেনো আর কারো প্রাণ না যায়। যারা বিত্তবান আছেন তাদের আশে পাশে পরিবারের যেনো খাদ্যে অভাব না থাকে সে দিকে একটু লক্ষ্য রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলো পত্রিকার বেলকুচি প্রতিনিধি বাবু রাজ্জাক,
প্রতিদিনের চিত্র পত্রিকার বেলকুচি প্রতিনিধি সবুজ সরকার।
ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা পেতে সহায়তা করলো সিরাজগঞ্জের টিম দূরন্ত

প্রকাশিত : ০৮:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
 সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যের অভাবে কিশোরীর আত্মহত্যা সংবাদ প্রকাশের পর আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা পেতে  সাহায্য করলেন সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন টিম দূরন্ত।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে বেলকুচিতে খাবারের অভাবে কিশোরীর আত্মহত্যা করেন সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে ও ইলেক্ট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি  টিম দূরন্ত  সিরাজগঞ্জ এর সদস্যদের নজরে আসে। পরে আজ বুধবার ১৫ ই এপ্রিল দুপুরে টিম  দূরন্ত সিরাজগঞ্জের সদস্য ও ৭১ টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ তিনি স্থানীয় সাংবাদিক ও ৭১ টিভির বেলকুচি সংবাদ সংগ্রাহক উজ্জ্বল অধিকারী ও সাংবাদিক সবুজ সরকারের মাধ্যমে আফরোজার পরিবারের কাছে নগদ ৭ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
দুরন্ত টিম সিরাজগঞ্জ এর সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, গণ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে   ঢাকা  থেকে সহকর্মী ইসতিয়াক আহম্মেদ ফোনে জানান, প্রবাসী এক বন্ধু ক্ষতিগ্রস্থ পরিবারটিকে আর্থিক সহায়তা করতে চায়। প্রবাসী বন্ধুর আর্থিক সহায়তা আমরা শুধু ঐ পরিবারের সাথে যোগাযোগ করে  সঠিক জায়গায় পৌছে দেবার চেষ্টা করেছি মাত্র। বর্তমান সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজের অসহায় কর্মহীন মানুষদের এ বিপদের সময় পাশে থাকার। আমরা বর্তমানে কর্মহীন মানুষদের সহযোগীতর উপহার পৌছে দিচ্ছি টানা ২৩ দিন ধরে।  আমাদের মত সবাই যদি এগিয়ে আসে তাহলে অনাকাঙ্খিত অনেক ঘটনার উদ্ভব হবেনা, বলেই আমাদের বিশ্বাস।
উজ্জ্বল অধিকারী বলেন, টিম দূরন্ত  সিরাজগঞ্জের সকল উদ্দ্যোগ প্রশংসনীয় তারা নিজ অর্থায়নে মানবতার কাজ করে যাচ্ছেন। খাবারের অভাবে আত্মহত্যাটা খুবই দুঃখজনক। বাংলাদেশে এভাবে খাদ্যর অভাবে যেনো আর কারো প্রাণ না যায়। যারা বিত্তবান আছেন তাদের আশে পাশে পরিবারের যেনো খাদ্যে অভাব না থাকে সে দিকে একটু লক্ষ্য রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলো পত্রিকার বেলকুচি প্রতিনিধি বাবু রাজ্জাক,
প্রতিদিনের চিত্র পত্রিকার বেলকুচি প্রতিনিধি সবুজ সরকার।
বিজনেস বাংলাদেশ/ ইমরান