বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার মজুরির দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা ১২টার পর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং কাঁচাবাজারের সামনে জড়ো হয়ে শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ সময় তারা সড়ক অবরোধ করে রাখেন। শ্রমিকদের অবরোধে ওই সড়কে মানুষের চলাচল ও যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পাশের ফ্যালকন গার্মেন্টসের শ্রমিক। বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছেন।
শ্রমিকদের অপর একটি অংশ জানিয়েছে, গতকাল গার্মেন্টসটির মালিকপক্ষ আজ দুপুর দুইটার পর বেতন দেয়ার কথা জানিয়েছে। তবে এক্ষেত্রে শুধু বেতন দেয়া হবে। তবে শ্রমিকদের একটি অংশ বেতনসহ তাদের অতিরিক্ত কর্মঘণ্টার মজুরিও চাচ্ছেন। সে দাবিতে তারা আন্দোলনে নেমেছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহেদুজ্জাজন বলেন, মালিকদের সঙ্গে শ্রমিকদের কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
বিজনেস বাংলাদেশ/ মেহেদী


























