০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় করোনায় নতুন আক্রান্তের ১৮ জনের ১৩ জনই উপজেলার স্বাস্থ্যকর্মী

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে । বুধবার ( ১৬ এপ্রিল )  কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ১৮ জনের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও জরুরি বিভাগের কর্মচারীসহ সাতজন এবং স্বাস্থ্য সহকারী ছয়জন। স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে টিকাদানের কাজ করেন। তারা করোনার নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন ।

বাকী পাঁচজনের মধ্যে তরগাঁও গ্রামের তিনজন। তারা সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে  ফিরে এসেছিলেন ।

অপর দুই জন উপজেলার সিংহশ্রী ইউনিয়নের। তারা জ্বর-ঠান্ডায় মৃত একজনকে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মো. আবদুস সালাম সরকার বিজনেস বাংলাদেশকে বলেন, আক্রান্ত সবাইকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে দস্যুনারায়ণপুর এলাকার ছোঁয়া এগ্রো প্রডাক্টস লিমিটেডের ১৩ শ্রমিকসহ ১৭ জনের করোনা শনাক্ত হয়।

বুধবারের পাওয়া তথ্যে,  ১৮ জন সহ কাপাসিয়ায় এ পর্যন্ত মোট ৩৫ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় করোনায় নতুন আক্রান্তের ১৮ জনের ১৩ জনই উপজেলার স্বাস্থ্যকর্মী

প্রকাশিত : ০৬:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০