জেলার দেবিদ্বার বড়শাল ঘরে ৪৫০ জন কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়শাল ঘর ছংসাইল প্রভাতী মাঠে ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. আবদুলআউয়ালে উদ্যোগে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী।
মো. আবুলকাশেমওমানীবলেন, এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষ থেকে ২০ হাজার পরিবারের তালিকা করে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বড়শাল ঘর ইউপির ৪৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণহয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলাস্বেচ্ছা সেবকলীগের সদস্য মো. নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, উত্তরজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্যমো. সাদ্দাম হোসেন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















