০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

নওগাঁয় বিয়ের আয়োজন করায় কনের পিতাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন

নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের বড়পুকুর গ্রামে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় ভ্রাম্যমান আদালতে কনের পিতা ফেরদৌস হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহীন মিয়া এই দন্ড প্রদান করেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে ফেরদৌস হোসেন তার কন্যা আমেনা খাতুন(১৫) এর সাথে পাশের মইশড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদি আরব প্রবাসী আবু সাঈদ (৩০) এর বিয়ের নির্ধারিত তারিখ ছিল। ওইদিন বরপক্ষ লোকজন নিয়ে কনের বাড়িতে উপস্থিত হয়। সেখানে জনসমাগম করে বিয়ের আয়োজনের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মিয়া পুলিশসহ কনের বাড়ীতে উপস্থিত হয়। ম্যাজিস্ট্রেট যাওয়ার আগে বর পক্ষ বিয়ে না করে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে লোক জমায়েত করার অপরাধে কনের বাবা ফেরদৌস হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান হোসেন, ইউপি সদস্য আজাহার হোসেন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

নওগাঁয় বিয়ের আয়োজন করায় কনের পিতাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন

প্রকাশিত : ১১:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০