টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফরহাদ আলী (৩০)।
তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, বিকল হয়ে যাওয়া মালবোঝাই একটি ট্রাককে রশি দিয়ে বেঁধে টেনে সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছিল অপর একটি ট্রাক। ট্রাক দু’টি মহাসড়কের বিক্রমহাটিতে পৌঁছুলে রশিটি ছিঁড়ে যায়।
এ সময় বিকল ট্রাকের হেলপার ফরহাদ আলী পুনরায় রশিটি বাঁধতে গেলে ওই ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















