০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ কৃষক নিহত

সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে চারজন কৃষক নিহত হয়েছেন।

আজ  শনিবার (১৮ এপ্রিল) সকালে দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলায় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাল্লা উপজেলার ডান্ডারবিল হাওরে ধান কাটতে যান শঙ্কর সরকার (২৮)। বেলা ১০টার দিকে  ঝড় ও কালবৈশাখী শুরু হয়। তখন বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি নিহত হন। তিনি উপজেলার হাবিবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে।

দিরাই উপজেলার সরমংগল ইউনিয়নে উৎগল হাওরের টিলাউড়াবন্দে তাপস মিয়া নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা গ্রামের মফিজ উল্লার ছেলে।

জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে কাজ করার সময় মারা যান শিপন মিয়া (২৪)। তিনি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের বাসিন্দা।

সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওরে কাজে গিয়ে বজ্রপাতে কৃষক ফরিদ মিয়া (৩৫) মারা যান।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়গুলো নিশ্চিত হওয়া গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ কৃষক নিহত

প্রকাশিত : ০৩:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে চারজন কৃষক নিহত হয়েছেন।

আজ  শনিবার (১৮ এপ্রিল) সকালে দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলায় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাল্লা উপজেলার ডান্ডারবিল হাওরে ধান কাটতে যান শঙ্কর সরকার (২৮)। বেলা ১০টার দিকে  ঝড় ও কালবৈশাখী শুরু হয়। তখন বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি নিহত হন। তিনি উপজেলার হাবিবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে।

দিরাই উপজেলার সরমংগল ইউনিয়নে উৎগল হাওরের টিলাউড়াবন্দে তাপস মিয়া নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা গ্রামের মফিজ উল্লার ছেলে।

জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে কাজ করার সময় মারা যান শিপন মিয়া (২৪)। তিনি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের বাসিন্দা।

সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওরে কাজে গিয়ে বজ্রপাতে কৃষক ফরিদ মিয়া (৩৫) মারা যান।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়গুলো নিশ্চিত হওয়া গেছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান