১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দাকোপে চালনা পৌরসভায় অগ্নিকান্ডে ৯ টি পরিবারের  সব পুড়ে ছাই

খুলনার দাকোপ চালনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের নলোপাড়ায় আবু জাফর শেখের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ৯ টি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকার মানুষ প্রাথমিকভাবে ধারনা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত।

আবু জাফর শেখের বাড়িতে  ৯ টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। শনিবার বেলা ২.৪৫ মিনিটের দিকে হটাৎ রান্না ঘর থেকে আগুন দেখতে পেয়ে  একজন চিৎকার শুরু করলে এ সময় তাদের ডাক চিৎকারে এলাকার শত শত লোকজন এগিয়ে এসে খাল ও পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষনে ৯ টি পরিবারের ঘর এবং ঘরে থাকা সকল মালামাল পুরে ছাই।

আবু জাফর শেখের ছেলে আবু হাসনাত সোহেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ক্ষয়ক্ষতির পরিমান ভাড়াটিয়া ও আমাদের দিয়েে আনুমানিক  বিশ লক্ষ টাকা।

অগ্নিকান্ডের খবর শুনে তাৎক্ষনিক সেখানে উপস্থিত হয় দাকোপের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।তারা ক্ষতিগ্রস্থদের সমবেদনা এবং প্রয়োজনীয় সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।

তাতক্ষনিক ভাবে দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, সাবান খাদ্যসামগ্রী পৌছে দেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

দাকোপে চালনা পৌরসভায় অগ্নিকান্ডে ৯ টি পরিবারের  সব পুড়ে ছাই

প্রকাশিত : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০