১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

কালিহাতীতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

করোনা ভাইরাসের কারণে টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি খাতে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য কৃষি উৎপাদন অব্যাহত রাখতে খরিপ ১/২০২০-২১ মৌসুমে উফসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন ও সুফিয়া আক্তার প্রমূখ।
প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

কালিহাতীতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ০১:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০