দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি ত্রান সহায়তায় পাশপাশি ব্যক্তি উদ্যোগে কারোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহাড নিন্ম আয়ের ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
সোমবার বেলা বারোটায় নবাবগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন নিজ তহবিল থেকে ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষদেরকে খাবার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। তিনি জানান কয়েক দিন যাবত প্রায় ৪ হাজার পরিবারকে খাবার সামগ্রী ও নগত অর্থ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত থাকবে ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















