০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

১৫ দেশের সঙ্গে আইসিসির ডিজিটাল সভা

করোনাভাইরাসের মহামারির কারণে পৃথিবীর সব দেশেই ক্রিকেট বন্ধ। নিকট ভবিষ্যতের সিরিজগুলো একের পর এক বাতিল করা হচ্ছে। আইপিএলের মতো ব্যবসাসফল টি২০ টুর্নামেন্ট স্থগিত করা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সিরিজ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জুন-জুলাইয়ের সিরিজগুলো খেলছে না। এক কথায়, ক্রিকেট খেলুড়ে সব দেশই সিরিজ বাতিল করতে বাধ্য হচ্ছে। আর ক্রিকেট অস্ট্রেলিয়া তো আর্থিক ক্ষতির মুখে মুহ্যমান। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী মানু সায়নি বৃহস্পতিবার সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীদের সঙ্গে অনলাইন বৈঠকে ডেকেছেন। যেখানে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে খেলাটির ভবিষ্যৎ নিয়ে।

আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পূর্ণ সদস্য ১২ দেশের সিইও আর সহযোগী তিন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন ডিজিটাল সভায়। বাতিল হওয়া সিরিজের পুনর্বিন্যাস, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বিশ্বকাপ সুপার লিগ, ২০২৩ সালের এফটিপির পুনর্গঠন, ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ নিয়ে কথা বলবেন কর্মকর্তারা। আলোচনার ভিত্তিতে সমন্বিত সিদ্ধান্তে করণীয় ঠিক করতে আইসিসি নির্বাহী কমিটিতে সুপারিশ করা হবে। যাতে করে করোনাভাইরাস-উত্তর সময়ে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়।

এর ফলশ্রুতিতে নতুন পরিকল্পনা ও সমন্ব্বিত মানবিক উদ্যোগ গ্রহণে বৃহস্পতিবারের সভাকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন আইসিসি সিইও। টি২০ বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া সরকারের মতামতও জানতে চাওয়া হবে ডিজিটাল এই সভায়। সিইও মানু বলেন, ‘করোনাভাইরাসের কারণে খেলাটির ওপর যে প্রভাব পড়েছে তা মূল্যায়নের প্রথম পদক্ষেপ এই সভা।

খেলাধুলা বন্ধ থাকায় ক্রিকেট বোর্ডগুলোর কোষাগার খালি হতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে কোনো কোনো বোর্ড চরম অর্থ সংকটে পড়তে পারে। আইসিসিকে এই দিকে যেমন খেয়াল রাখতে হচ্ছে তেমনি ক্রিকেটার, খেলাটির স্টাফ এবং দর্শকদের স্বার্থগত দিক বিবেচনা করছে। প্রধান নির্বাহীদের সভায় এসব নিয়ে মূল্যায়ন করে বাস্তব উদ্যোগ গ্রহণের পথ খোঁজা হবে বলে জানান মানু। করোনাভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করে টি২০ বিশ্বকাপসহ সব খেলা আয়োজনের ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৫ দেশের সঙ্গে আইসিসির ডিজিটাল সভা

প্রকাশিত : ০১:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০