১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় জেলা প্রশাসকের দেহরক্ষী নিহত

কুষ্টিয়ায় পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের দেহরক্ষী ইব্রাহিম খলিল (৩৫) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৮টার দিকে শহরের কানাবিল মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংলগ্ন কানাবিল নামক মোড়ে একটি পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহিম খলিল ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি কুষ্টিয়ার ডিসি মোঃ আসলাম হোসেনের দেহরক্ষী ছিলেন। তার বাড়ি মেহেরপুরের জেলার গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামে।

এদিকে ঘটনার রাতেই বাদ এশা কুষ্টিয়া পুলিশ লাইনস মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ অন্যান্য পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা শরীক হন। পরে তার লাশ মহম্মদপুর গ্রামের বাড়িতে নেয়া হয়। ইব্রাহিম মহম্মদপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। পুলিশ ঘাতক পিকআপ ও চালককে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক করতে পারেনি। কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক চালক ও পিকআপটিকে আটকের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় জেলা প্রশাসকের দেহরক্ষী নিহত

প্রকাশিত : ০২:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০