১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরের নকলায় কর্মহীন কাঠ মিস্ত্রিরা পেলেন আর্থিক সহায়তা

শেরপুরের নকলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লগডাউনের কারনে ঘরে বসে থাকা নকলা পৌর এলাকার কর্মহীন ১৪০ জন কাঠ মিস্ত্রিদের মাঝে নগদ ২০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার নকলা পৌর কার্যালয়ের সামনে পৌরসভার মেয়র হাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে ও সহায়তায় কাঠ মিস্ত্রিদের মাঝে নগদ এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন, উপজেলা কাঠমিস্ত্রি সমবায় সমিতির আহবায়ক শ্রী সুবল চন্দ্র ধর ও যুগ্ম-আহবায়ক মো. টুটুল আহমেদ, বাংলাদেশ শ্রমিক লীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্যামল সূত্র ধরসহ পৌর এলাকার কর্মহীন কাঠ মিস্ত্রিরা উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা বিতরণ শেষে নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ রোধে সবাইকে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করার আহ্বান জানানো হয় এবং করোনার প্রভাব সম্পর্কে সকলকে সতর্ক করা হয়।
ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

শেরপুরের নকলায় কর্মহীন কাঠ মিস্ত্রিরা পেলেন আর্থিক সহায়তা

প্রকাশিত : ০৭:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
শেরপুরের নকলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লগডাউনের কারনে ঘরে বসে থাকা নকলা পৌর এলাকার কর্মহীন ১৪০ জন কাঠ মিস্ত্রিদের মাঝে নগদ ২০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার নকলা পৌর কার্যালয়ের সামনে পৌরসভার মেয়র হাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে ও সহায়তায় কাঠ মিস্ত্রিদের মাঝে নগদ এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন, উপজেলা কাঠমিস্ত্রি সমবায় সমিতির আহবায়ক শ্রী সুবল চন্দ্র ধর ও যুগ্ম-আহবায়ক মো. টুটুল আহমেদ, বাংলাদেশ শ্রমিক লীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্যামল সূত্র ধরসহ পৌর এলাকার কর্মহীন কাঠ মিস্ত্রিরা উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা বিতরণ শেষে নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ রোধে সবাইকে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করার আহ্বান জানানো হয় এবং করোনার প্রভাব সম্পর্কে সকলকে সতর্ক করা হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান