ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক মো. হোসেন আলী (৩০)নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার ও দুই যাত্রী আহত হয়েছেন। নিহত ট্রাক চালক ঠাকুরগাও সদর উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে রাত তিনটার দিকে টাঙ্গাইলের গুল্যা নামক স্থানে দাড়াঁনো একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পিছন থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত হেলপার মো. নাইম, যাত্রী মোছা. জান্নাতুল ও মো. ফারুককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















