০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো উপজেলার রুপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোস্তাকিম (৩) ও ফুলপুর ইউনিয়নের নগুয়া গ্রামের সুমন মিয়ার ছেলে রাব্বি (৪)।
শিশু দুজন সম্পর্কে মামাত-ফুফাত ভাই। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। 
ফুলপুর থানা ও পরিবার সূত্রে জানা যায়, শিশু রাব্বি নানার বাড়ি কুড়িপাড়া গ্রামে মায়ের সাথে বেড়াতে আসে। মামাতো ভাই মোস্তাকিমের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ওসি ইমারত হোসেন গাজী জানান, এ ঘটনায় ফুলপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ১০:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো উপজেলার রুপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোস্তাকিম (৩) ও ফুলপুর ইউনিয়নের নগুয়া গ্রামের সুমন মিয়ার ছেলে রাব্বি (৪)।
শিশু দুজন সম্পর্কে মামাত-ফুফাত ভাই। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। 
ফুলপুর থানা ও পরিবার সূত্রে জানা যায়, শিশু রাব্বি নানার বাড়ি কুড়িপাড়া গ্রামে মায়ের সাথে বেড়াতে আসে। মামাতো ভাই মোস্তাকিমের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ওসি ইমারত হোসেন গাজী জানান, এ ঘটনায় ফুলপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান