গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোন কতৃক রামগড়ে করোনা ভাইরাস (কোভিড ১৯) এর কারনে কর্মহীন হত দরিদ্র কর্মজীবিদের মাঝে মঙ্গলবার রাত ১১ টায় ত্রান সামগ্রী বিতরন করেন সিন্ধুক ছড়ির সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি।
তিনি রাত ১১ টায় রামগড় উপজেলার বিভিন্ন অঞ্চলে গরীব দুস্থদের মাঝে ঘরে ঘরে গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এই সমস্ত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, সাবান, আলু, পেঁয়াজ।
এ সময় ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও এলাকার সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করে সমস্ত ধরনের জনসমাগম থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করেন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলার জন্য সচেতন করা হয়। একই সাথে আদেশ অমান্য কারী দোকান এবং ব্যক্তিবর্গ কে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
এ সময় সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি এর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, লেফটেন্যান্ট সাদ এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















