বর্তমান করোনা পরিস্থিতিতে সারা দেশে লকডাউন চলছে। এ দিকে কৃষকের জমিতে বোরা ধান কাটার সময় হয়ে গেছে। বাংলা বর্ষপঞ্জিতে চলছে বৈশাখ মাস। এ মাসে কাল বৈশাখী ঝড়ের আশঙ্কা থাকে। সারা দেশে লকডাউনের কারনে যেসব ধান কাটার শ্রমিক নরসিংদীর উত্তরাঞ্চল থেকে এখানে এসে ধান কাটার কাজ করত তারা আসতে পারছে না। সে চিন্তায় কৃষক হতাশ, কিভাবে ধান ঘড়ে তুলবে।
আজ ২২ শে এপ্রিল ২০২০ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত জানালো দেশের এ ক্লান্তিকালে যার যার অবস্থানে থেকে কৃষককে সহযোগীতা করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে মাধবদী থানা ছাএলীগ মহিষাশুড়া ইউনিয়নের কৃষক সুমন মিয়ার ক্ষেতের ধান কেটে তার বাড়ি পৌছে দেয়।
এসময় ধান কাটার কাজে অংশ গ্রহণ করেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শাহিন,নরসিংদী সদর উপজেলা ছাএলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণসম্পাদক শেখ শামীম, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাএলীগের সভাপতি শিব্বির আহমেদ, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাএলীগের আহবায়ক মোঃ মামুন জন, যুগ্মআহবায়ক মো ওয়াসিম আকরাম, মোঃ শরীফ হোসেন অপু, মাধবদী থানা ছাএলীগের আহমেদুর রহমান সোহাগ, মোঃ সাদ্দাম হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহাত হোসেন, পাচঁদোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুস্ময় আহমেদ প্রমুখ ।
এলাকার জনগণ এ দৃশ্য দেখে ছাত্রলীগের সদস্য দের প্রশংসায় পঞ্চমুখ ছিলো।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















