১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ১২ বস্তা চালসহ আটক দুই

টাঙ্গাইলের সখীপুরে হত দরিদ্রদের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চালসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে ওই ১২ বস্তা চাল উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে ওই এলাকার মো. দারগ আলীর ছেলে মো. হাসেন আলী (৪৫) ও মৃত ইসমাইলের ছেলে মো. ঠান্ডু মিয়া (৫০)। এঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ভাতকুড়া বাজারের ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যায়।
টাঙ্গাইল ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, ওই দুইটি বাড়ি থেকে গত শনি ও রোববার রাতে অটোভ্যান যোগে কমপক্ষে ১০-১২ বস্তা চাল পাচার করা হয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে এসআই কমল সরকার বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলের সখীপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ১২ বস্তা চালসহ আটক দুই

প্রকাশিত : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০