০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদিনের বেতন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭ লাখ ১২ হাজার ৮১৫ টাকা অনুদান দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন এই তহবিলে প্রদান করা হয়।

আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে একদিনের বেতন বাবদ ৭,১২,৮১৫ টাকার চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। জেলা প্রশাসকের পক্ষে চেকটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা। এ ব্যাপারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, করোনা ভাইরাসের প্রকোপে দেশের দৈনন্দিন খেটে খাওয়া মানুষের উপর পড়তে শুরু করেছে।

সমাজের অগ্রসর মানুষ হিসেবে যে দায়বদ্ধতা আছে সে জায়গা থেকেই আমরা এগিয়ে এসেছি। এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চেক হস্তান্তরের সময় বদরুল ইসলাম শোয়েব জানান, এর আগেও বিভিন্ন মানবিক কার্যক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সম্পৃক্ত ছিল। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আর্থিক অনুদান হিসাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।

ইউজিসির আহবানে একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভবিষ্যতেও এ ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে। চেক হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের জিলান ও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিশ্বজিত দেব।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একদিনের বেতন

প্রকাশিত : ০৮:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০