হাটহাজারী থানাধীন আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন এবং ৭৮ পিস ইয়াবাসহ উদ্ধারসহ মোঃ সরোয়ার কামাল লিটন (৪২) নামের ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সে হাটহটজারী উপজেলার উত্তর ফতেহয়াবাদ গ্রামের মোঃ আবদুর রহিমের পুত্র। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিতিাততে জেলার হাটহাজারী থানাধীন আমান বাজারস্থ হাটহাজারী রোড, রহমান মার্কেটের ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
র্যাব ৭ এর গুমাধ্যম শাখার সহকারী পরিচালক ( সহকারী পুলিশ সুপার) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন মোঃ সরোয়ার কামাল লিটন- নামের এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং সে মাদক ব্যবসার সাথেও জড়িত। এখানে আরোও উল্লেখ্য যে, আটককৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ৪ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ফেনী জেলার ফেনীসদর থানাধীনপাঠানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে মোঃ নজরুলইসলাম (টিপু) নামের ১ জনকে আটক করেছে র্যাব-৭।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে ফেনী সদর থানার রেনেসা টাওয়ার এর মোস্তফার পুত্র।
র্যাব ৭ এর গুমাধ্যম শাখার সহকারী পরিচালক ( সহকারী পুলিশ সুপার) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন
আসামী টিপু ফেনী বাসায় এসে নাকে রুমাল জাতীয় কিছু চেপে ধওে অজ্ঞান কওে ধর্ষণ করে ভিডিও করে ও ছবি তোলে। পরবর্তীতে ভিডিও ও ছবিগুলো ভিকটিমের স্বামীকে দেখাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে দীর্ঘদিনযাবত ধর্ষণ করে এবং বিপুলপরিমান টাকা হাতিয়ে নেয় এবং মোটা অংকের টাকা দাবি করে আসছে।
এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-৭ ছায়াতদন্ত করে সত্যতা পেয়ে তাকে আটক করা হয়েছে। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে ফেনী সদর থানায় অস্ত্র আইন এবং পুলিশের উপর হামলার ঘটনায় আরো ২ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















