১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা লকডাউন ঘোষনা

এবার লকডাউন ঘোষনা করা হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা। আজ বৃহস্পতিবার  (২৩ এপ্রিল) বিকাল ৩টা থেকে ফটিকছড়ি উপজেলাকে লকডাউন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনকে নির্দেশ দিয়েছেন সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এরপর পুরো উপজেলাকে লকডাউন ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন এক গণবিজ্ঞাপ্তির মাধ্যমে ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষনা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ‘সংক্রমণ রোগ আইন ২০১৮’ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনগণের জানমালের নিরাপত্তায় ফটিকছড়ি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে এ ঘোষণা কার্যকর হবে।

এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও সেনাবাহিনীর টহল এবং চেকপোস্ট বসিয়ে নিয়মিত নজরদারি করা হবে। এর ফলে  বিকাল ৩টা থেকে ফটিকছড়ি উপজেলা থেকে কেউ অন্য কোনো উপজেলা বা জেলায় যেমন যেতে পারবে না, তেমনি বাইরে থেকেও ফটিকছড়িতে কেউ প্রবেশ করতে পারবে না। পাশাপাশি গণপরিবহন ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য গত বুধবার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আব্দুল বাসেত হাসান (৩৫) এর শরীরে কোভিড-১৯ করোনার উপস্থিতি পাওয়া গেছে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা লকডাউন ঘোষনা

প্রকাশিত : ১০:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০