পূর্ব শত্রুতার জের ধরে ২ কিশোর গ্যাং এর মধ্যে সংঘর্ষে জেলার সীতাকুন্ডে ২ কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপিল) রাত ৯ টায় দিকে হোসেন ও জাহিদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হোসেন গ্রুপের সদস্যরা জাহিদ গ্রুপের প্রধান জাহিদ এবং তার বন্ধু শাহীনকে কুপিয়ে মারাত্মক জখম করে । পরে আহত অবস্থায় তাদের দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটায় জাহিদ এবং আজ সকাল ৭ টায় শাহীন মুত্যুবরণ করেন। নিহত জাহিদ স্থানীয় ২৩ নং পূর্ব আমিরাবাদ পৌরসভা এলাকার মোঃ আব্বাসউদ্দীন এর পুত্র আর নিহত শাহিন পৌরসভাধীন ভুঁইয়া পাড়া এলাকার নওয়াব আলী সুজন এর পুত্র বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দাযয়িত্বে থাকা এস আই আলউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশগুলো পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান এই দুই কিশোর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেইবরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় সিগারেট খাওয়ার ধোয়া ছাড়াকেকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই কিশোর মারাত্মক জখম হলে পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্থানীয় কাউন্সিলর মোঃ মুরাদ জানান গতকালকে সন্ধ্যায় দুটি কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি (ইনটেলিজেন্ট) সুমন বণিক এর সত্যতা স্বীকার করে বলেন আমরা এই ঘটনাটি জেনেছি , আমাদের চারটি টিম ঘটনাস্থলে কাজ করছে। আমি বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত আপনাদের পরে জানাবো। এলাকায় অতংক বিরাজ করছে।




















