০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শরীয়তপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর  শরীয়তপুর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক সুজন কাজী শরীয়তপুর জেলার সদর   উপ‌জেলার আঙ্গারিয়া বাজার, মনোহর  বাজার, আমিন বাজার ও বুড়িরহাট বাজারে তদার‌কিমুলক অভিযান প‌রিচালনা করেন। জেলা ক্যাবের সভাপতি জনাব বিল্লাল হোসেন খানের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ঔষধের দোকান,  চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকানসহ  প্রায় ৮০ টির ম‌তো ব্যবসা প্র‌তিষ্ঠান প‌রিদর্শন করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠান কে মোট ৩,০০০/-  টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।  জরিমানা আরোপের পাশাপাশি ব্যবসায়ী‌দেরকে ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্যেশে সচেতনতামূলক মাইকিং করা হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।
ট্যাগ :
জনপ্রিয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শরীয়তপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান

প্রকাশিত : ১০:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর  শরীয়তপুর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক সুজন কাজী শরীয়তপুর জেলার সদর   উপ‌জেলার আঙ্গারিয়া বাজার, মনোহর  বাজার, আমিন বাজার ও বুড়িরহাট বাজারে তদার‌কিমুলক অভিযান প‌রিচালনা করেন। জেলা ক্যাবের সভাপতি জনাব বিল্লাল হোসেন খানের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ঔষধের দোকান,  চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকানসহ  প্রায় ৮০ টির ম‌তো ব্যবসা প্র‌তিষ্ঠান প‌রিদর্শন করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠান কে মোট ৩,০০০/-  টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।  জরিমানা আরোপের পাশাপাশি ব্যবসায়ী‌দেরকে ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্যেশে সচেতনতামূলক মাইকিং করা হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান