০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে দুলাভাইয়ের বাড়ি থেকে শ্যালিকার মরদেহ উদ্ধার, আটক তিন

শেরপুরের শ্রীবরদীতে সুখি (১৮) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা আসান্দিপাড়া এলাকার দুলাভাইয়ের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুলাভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত সুখি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মৃত জয়নালের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা আসান্দিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সালাত মিয়ার সাথে নিহতের বড় বোন রিমা’র বিয়ে হয়। বিয়ের পর সালাত তার স্ত্রীর ছোট বোন শ্যালিকা নিহত সুখি’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ে করেছে বলে এলাকাবাসীকে জানায়। ঘটনার এক সপ্তাহ আগে সুখি সালাতের বাড়িতে আসে এবং সালাতের বাড়িতে ঝগড়া-বিবাদ লেগে থাকে। শনিবার সালাতের বাড়িতে ঝগড়া হয়। ঝগড়ার পর সালাত বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী টের পেয়ে সালাতকে ধরে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সালাতের বাড়িতে গিয়ে সালাতের ঘর থেকে সুখির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

এ ব্যপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, নিহতের দুলাভাই সালাতসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়ের চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরে দুলাভাইয়ের বাড়ি থেকে শ্যালিকার মরদেহ উদ্ধার, আটক তিন

প্রকাশিত : ১০:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০