১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

আড়াইহাজারে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নারায়নগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে গণপিটুনিতে আহত ইব্রাহিম ওরফে কোবরা (২৮) মারা গেছেন|শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর বশীর উল্লাহ|এর আগে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান|গত ২৩ এপ্রিল রাতে বৈলারকান্দি এলাকায় চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয়া হয়|খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে|আড়াইহাজার থানার এসআই রূপন বলেন, বৈলারকান্দি এলাকার উজ্জল নামে এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা থেকে আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করা হয়|

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়|তার মা রিনা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪এপ্রিল সকালে তাকে হস্তান্তর করা হয়|আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই | কোনো প্রকার অভিযোগ না থাকায় পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে| পরে পরিবারের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলে|গত ২১ এপ্রিল একই ইউনিয়নের লস্করদী এলাকায় ডাকাত সন্দেহে জুয়েল নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছিলেন|

ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করা হলে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন জড়ো হয়ে ধাওয়া দেয়|এক পর্যায়ে জুয়েলকে ধরে গণপিটুনি দেয়া হয়|এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়|তিনি স্থানীয় লস্করদী এলাকার আলাউদ্দিনের ছেলে|

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

আড়াইহাজারে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

প্রকাশিত : ১০:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০