১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১৩২ বন্দীকে মুক্তি দেবার প্রস্তাব

করোনা ভাইরাসজনিত (COVID-19) সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে ১৩২ জন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক (জেলার) মোঃ ইসমাইল হোসেন  ৩ এপ্রিল এ তালিকা কারা অধিদপ্তরে প্রেরণ করেছেন বলে জানান।

তিনি বলেন, কারামুক্তির জন্য প্রস্তাব পাঠানো বন্দীদের মধ্যে অপেক্ষাকৃত লঘু অপরাধে সাজাপ্রাপ্ত হাজতি ৬ জন, ৬ মাসের কম সাজা হতে পারে এরকম আইনের ধারায় বন্দী  ৪৩ জন, ১বছর মেয়াদী সাজাপ্রাপ্ত ৩৯ জন, ৫৬৯ ধারায় ১৪ জন এবং বাকিরা যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের সাজা শেষের পথে এমন।

এসব বন্দীদের আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি দেওয়ার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কারা অধিদপ্তরে ৩ এপ্রিল প্রেরণ করা হয়েছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ  ইসমাইল হোসেন।

জেলার জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলে তাদের মুক্তি দেয়া হতে পারে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১৩২ বন্দীকে মুক্তি দেবার প্রস্তাব

প্রকাশিত : ১১:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০