০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

কোটালীপাড়ায় বেদে ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেদে, দুস্থ ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) উপজেলার মাঝবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ইউনুচ আলী দাড়িয়া তারাশী বেদেপল্লী ও হিরণ ইউনিয়নের ৫ শতাধিক দুস্থ, কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল দাড়িয়া, সমাজসেবক সবুজ দাড়িয়া, দিদার দাড়িয়া, নয়ন দাড়িয়া তার সঙ্গে ছিলেন।

বেদে ইমাম হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন কর্মহীন হয়ে পড়েছি। গত ১ মাস ধরে তারাশী গ্রামে বসবাস করছি। কোথাও কাজে বের হতে পারছি না। খেয়ে না খেয়ে আমাদের দিন কাটছিল। এ অবস্থায় ইউনুচ আলী দাড়িয়া নামে এক সমাজসেবক আমাদের খাদ্যসামগ্রী দিলো। এই খাদ্যসামগ্রীতে আমাদের কয়েকদিন চলবে।

সমাজসেবক ইউনুচ আলী দাড়িয়া বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব মানুষদের কথা চিন্তা করে আমি তারাশী বেদেপল্লী ও হিরণ ইউনিয়নের দুস্থ এবং ৫শত কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলাম। আগামী ধান না ওঠা পর্যন্ত আমার এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

কোটালীপাড়ায় বেদে ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ০৫:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০