খাগড়াছড়ি জেলার রামগড়ে সারাদেশের ন্যায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী লক ডাউনের আদেশ অমান্য করার অপরাধে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুক ছড়ি জোনের সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবীর জির নেতৃত্বে রামগড় উপজেলা প্রশাসন সহ রামগড় বাজার এবং সোনাইপুল বাজারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় রাতের বেলা দোকান খােলা রাখার জন্য ১৫ টি দোকানকে ১০০০ টাকা থেক ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।
রবিবার (২৬এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার রামগড় বাজার এবং সোনাইপুল এলাকায় সরকারী নির্দেশনা না মেনে প্রকাশ্যে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৫( পনরটি) চা-দোকানদারকে বিভিন্ন হারে টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিন্ধুকছড়ি জোনের সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবীর জি। এসময় তিনি বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিদের্শনা না মেনে অতিরিক্ত লোক সমাগম বৃদ্ধি করার যে কোন প্রচেষ্টা আইন প্রয়োগের মাধ্যমে রোধ করা হবে। তিনি এসময় আর ও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনা বৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন। এসময় সেনাবাহিনী রামগড় এবং সোনাইপুলে ডিস ইনফেক্টিং পানি ছিটানোর পাশাপাশি সবাইকে মাস্ক এবং গ্লাভস ব্যবহারের আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্জিব রুদ্র,লেফট্যানন্ট সাদ,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান।
বিজনেস বাংলাদেশ/ ইমরান
























