১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

বুড়িচং ইসলাম কমপ্লেক্সের ২৬ দোকানের ভাড়া মওকুফ

করোনা পরিস্থিতিতে কুমিল্লার জেলার বুড়িচং উপজেলা অফিস রোডের ইসলাম কমপ্লেক্সের মালিক ও বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ মফিজুল ইসলাম তার মার্কেটে থাকা ২৬টি দোকানের ভাড়াটিয়াদের এপ্রিল মাসের অর্ধেক ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন। দোকান ঘরগুলোর মোট ভাড়া ১ লাখ অধিক টাকা।

বুড়িচং ইসলাম কমপ্লেক্সের মালিক মোঃ হাজী মফিজুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে সরকারি নিদের্শনা অনুযায়ী মার্কেটের সব দোকান ঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। দোকান ঘর বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যাপকভাবে অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছেন। সে বিষয়টি মানবিক বিবেচনায় রেখে এপ্রিল মাসের অর্ধেক ভাড়া মওকুফ করা হয়েছে এবং যতদিন সরকারের নির্দেশনায় লকডাউন বা মার্কেট বন্ধ থাকিবে তত দিন পর্যন্ত ভাড়া মওকুফ করা হবে।

তিনি আরো জানান,রমজান মাসের উপলক্ষে বাকশীমূল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিতে চেষ্টা করেছি এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা,স্কুল ও অন্যান্য সংগঠনে আর্থিক ভাবে সহযোগীতা করিতে হয়। সেদিকে বিবেচনা করে ইসলাম কমপ্লেক্সের দোকানের অর্ধেক ভাড়া মওকুফ করেছি।  আমার মতো করে যারা আছেন তারা যদি এই সময়ে ভাড়াটিয়া ব্যবসায়ীদের পাশে থাকে তাহলে তাদের কিছুটা হলেও কষ্ট দূর হবে বলে আমি মনে করি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচং ইসলাম কমপ্লেক্সের ২৬ দোকানের ভাড়া মওকুফ

প্রকাশিত : ০৯:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০