০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

জেলার সীতাকুন্ড থানাধীন বটতল এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেন্সিডিল এবং ২ কেজি ৯ শ গ্রাম গাঁজাসহ মোঃ জসিম উদ্দিন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। একই সাখে মাদক পরিবহনের দায়ে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও (ঢাকা মেট্টো-ট-১৬-৯২৩২)  জব্দ করা হয়েছে। আজ সোমবার ( ২৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বটতল নামক এলাকার চেকপোষ্ট স্থাপন করে তাকে আটক করেন। আটক জসিম  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মালিয়ারা গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। র‌্যাব ৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ( সহকারী পুলিশ সুপার) মোঃ মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান

গোপন সংবাদর ভিত্তিতে ওই এলাকার  মেসার্স সীতাকুন্ড পেট্রোলিয়াম এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে র‌্যাব। এসময় কুমিল্লা হতে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে গাড়ি থেকে নেমে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাদক ব্যবসায়ী জসিমকে আটক করে।  উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার দেখানো ও সনাক্ত মতে কাভার্ডভ্যানটি তল্লাশী করে কাভার্ডভ্যানের ভিতরে ড্রাইভিং সিটের পিছনে সুকৌশলে লুকানো অবস্থায় ৯৩ বোতল ফেন্সিডিল এবং ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ২২ হাজার টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

চট্টগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

প্রকাশিত : ১১:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০