জেলার ফটিকছড়িতে পারিবারিক শত্রুতার জের ধরে ৪ বছরের শিশু দিহানকে নির্মমভাবে হত্যা করেন নিজের আপন চাচী রেশমা আক্তার (২৫) । ঘটনার পর সন্দেহজনক ভাবে চাচিকে আটক করা হলে রাতেই পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি।
পুলিশ জানায়, নিহত শিশু দিহানের আপন চাচী নিজ হাতে ছুরি দিয়ে অবুঝ এ শিশুকে ১৬ টি আঘাত করেন, সব রক্ত তিনি নিজ হাতে পানি দিয়ে পরিষ্কার করে পরে বাচ্চাটিকে কলাপাতা মুড়িয়ে ঘরের পাশে পরিত্যক্ত লাকড়ির ঘরে লুকিয়ে রাখেন।
ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার বলেন, এ ঘটনা খুবই অমানবিক। এ ঘটনায় নিহত শিশুর মা জনি আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে জড়িত চাচি রেশমা আক্তারকে (২৫) গ্রেফতার করা হয়। চাচীর স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহ্নত ছুরিটি উদ্ধার করা হয়েছে। একটি সবজি কাটার ছুরি দিয়ে খুন করা হয় শিশু দিহানকে।
উল্লেখ্য, গতকাল ২৬ এপ্রিল দুপুর ১ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং কালু বাপের একটি লাকড়ির ঘর থেকে নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় দিহানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দিহান পাইন্দং কালুর বাপের বাড়ীর দিদারুল আলমের ছেলে।
বিজনেস বাংলাদেশ / আতিক












