চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ২৭ এপ্রিল সোমবার রাতের নিয়মিত করোনা আপডেটে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন জানান গত ২৪ ঘন্টায় ফৌজদার হাটের বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ১০০ টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৮ জন, সাতকানিয়ায় ২ ও মিরসরাইয়ে ১ জনসহ মোট ১১ জনের শরীকে কোভিড-১৯ করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে বাকী ৮৯ টি আসে নেগেটিভ।






















