১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

মারা গেলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

মারা গেলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (৭৮)। (ইন্নালিল্লাহে… রাজেউন)। সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সাড়া না পেয়ে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খ্যাতিমান প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক লাভ করেন।

বিজনেস বাংলাদেশ/বাবুল

ট্যাগ :
জনপ্রিয়

মারা গেলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

প্রকাশিত : ০৯:৩৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০