০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ধামইরহাটে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর ধামইরহাটে প্রতি মাসে ২০ কেজি চাল পাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২শত কর্মহীণ খেটে খাওয়া শ্রমজীবি সাধারণ মানুষ। সরকারি ভাবে প্রতি কেজি চালের মুল্য রাখা হয়েছে ১০ টাকা। খাদ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিশেষ ওএমএস
কার্যক্রমের আওতায় ডিলারের মাধ্যমে ২৮ এপ্রিল সকাল ১০ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।

এ সময় চাল নিতে আসা সকল মানুষের সুবিধার্থে প্রত্যেকের হাতে দেয়া কার্ডের মাধ্যমে ও সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করতে সকলকে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই চাল বিতরণ সম্পন্ন করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ধামইরহাটে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ

প্রকাশিত : ১১:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০