০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

স্বাস্থ্যবিধি না মেনে তামাক ক্রয়ের অভিযোগ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ২০২০ইং হতে লামা উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। শতকষ্টের মাঝেও এই লকডাউন মেনে চলছে লামার সর্বস্তরের মানুষ।

কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হতেই সরকারের স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গত ১৮ এপ্রিল ২০২০ইং শনিবার হতেই চলতি মৌসুমে বিভিন্ন তামাক কোম্পানীরা তামাক ক্রয় শুরু করে।কোভিড-১৯ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে তামাক ক্রয়ের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছিল লামার সাধারণ ছাত্ররা।

গত ১৯ এপ্রিল রোববার দুপুর ২টায় লামা উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়। সরকারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। এসময় সাধারণ ছাত্রদের পক্ষে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন, গোলাম আজম সৌরভ, রুবেল হাসান, অম্লান সেন, কামরুল মোস্তফা মাসুদ, মো. ফয়সাল, সাব্বির রহমান, মো. সোহেল রানা, মো. জামসেদ উদ্দিন, আকবর আলী, জহির মিয়া সহ অনেকে। সাধারণ ছাত্রদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গত ২০ এপ্রিল সোমবার বেলা ১১টায় আন্দোলনকারী নেতৃবৃন্দদের প্রতিনিধি ও তামাক কোম্পানীর প্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণ এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ পরিচ্ছন্ন ও সতর্ক থেকে তামাক পরিবহনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কিন্তু আজ ২৬/৪/২০২০ইং রোজ রবিবার আবুল খায়ের লীফ টোব্যাকো কোঃ লিঃ এর তামাক ক্রয়ের পরিবেশ পর্যবেক্ষণের সময় দেখা যায়, বর্তমান বিশ্বের করোনা আংতের মধ্যে সরকারের আরোপকৃত স্বাস্থ্য বিধি না মেনে পর্দার আড়ালে তামাক ক্রয় করছে আবুল খায়ের লীফ টোব্যাকো কোঃ লিঃ, যা লামাবাসীর জন্য অশনিসংকেত। তামাক ক্রয় এভাবে অব্যহৃত থাকলে যেকোনো মূহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে লামার সাধারণ কৃষক ও সর্বসাধারণ। করোনার ভয়াল থাবা থেকে লামাবাসীকে রক্ষা করার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করছে লামার সর্বসাধারণ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

স্বাস্থ্যবিধি না মেনে তামাক ক্রয়ের অভিযোগ

প্রকাশিত : ১১:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০