০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে এল ৮ হাজার করোনা পরীক্ষার কিট

চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার হাতে পেল আরও পাঁচ হাজার কিট। এছাড়া চট্টগ্রাম মেডিকেলের ল্যাবও পেয়েছে তিন হাজার কিট।

এর আগে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) করোনাভাইরাসের কিটের জন্য চাহিদাপত্র দিয়েছিল চট্টগ্রামের ইনস্টিটিউট অফ ট্্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এরপর ২৭ এপ্রিল বিআইটিআইডিতে এসে পৌঁছায় মোট পাঁচ হাজার কিট।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার প্রস্তুতি পুরোদমে চললেও ল্যাবটি চালু হতে সময় লাগবে আরও কমপক্ষে একসপ্তাহ। তবে ল্যাব চালু না হলেও করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য তারা ইতিমধ্যে তিন হাজার কিট পেয়েছে ঢাকার আইইডিসিআর থেকে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

চট্টগ্রামে এল ৮ হাজার করোনা পরীক্ষার কিট

প্রকাশিত : ১০:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০