করোনা ভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সমাজকল্যান সংস্থার মাধ্যমে উপজেলার ১৫০০শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোঃ সরোয়ার হোসেন এবং সুবিদখালী সমাজকল্যান সংস্থার পরিচালক ও উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেশের দক্ষিনাঞ্চলের আয়রন ব্রীজ পূনঃনির্মান/ পূর্নবাসন প্রকল্প পরিচালক মোঃ আবদুল হাই(হক ইঞ্চিনিয়ার),ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার হাওলাদার, মোঃ শাহিন হোসেন ও চাকুরীজীবি মোঃ ইদ্রিসুর রহমানের ব্যাক্তিগত অর্থায়নে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক খান,যুবলীগ নেতা মোঃ জালাল জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন জোমাদ্দার ও ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাকিব মৃধা প্রমূখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন, করোনা ভাইরাসের মধ্যে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে দানবীর হিসেবে মোঃ আবদুল হাই(হক ইঞ্চিনিয়ার) এর আগে তাঁর সামর্থ অনুযায়ী মাধবখালী ইউনিয়নে আটশত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী ও মির্জাগঞ্জ হাসপাতালে ১০০ পিপিই,৫০০ সেফটি চশমা,১হাজার মাস্ক ও ১হাজার হ্যান্ড গ্লোবস বিতরন করছেন।
তাঁর এই মহতি উদ্যোগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন তাকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি অসহায় পরিবারকে সহযোগীতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এই মহামারী মোকাবেলায় আমাদের সবাইকে ধৈয্য ধারণ করে সরকারি আইন কানুন মেনে চলতে হবে। বিশেষ করে স্বাস্থ্য বিধি সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। আমরা কেউ ঘর থেকে বের হব না। সরকার আমাদের পাশে আছেন,ইনশাআল্লাহ্ আমরা জয়ী হব।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













