মাদারীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় শহরের থানতলী এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
১২শ আনসার সদস্যদের মাঝে এই ত্রাণ বিতরনের উদ্বোধন করেন, মাদারীপুর জেলা কমাড্যান্ট কামরুল ইসলাম। বিনামূল্যে ত্রাণ পেয়ে খুশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যকেটি ইউনিয়নে এই ত্রাণ বিতরণ করা হবে বলে জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাদারীপুর জেলা কমাড্যান্ট কামরুল ইসলাম।
এদিকে মাদারীপুর জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাদারীপুর জেলায় ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে শিবচরে আক্রান্তের সংখ্যা ১৯ জন, রাজৈরে ৬ জন, সদরে ৬ জন ও কালকিনি উপজেলায় ১ জন। ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ও ১৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আর ২ জন মারা গেছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
মাদারীপুরে আনসার সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ
-
সাবরীন জেরীন,মাদারীপুর - প্রকাশিত : ০৭:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- 78
ট্যাগ :
জনপ্রিয়













