সরকারি ত্রাণ সামগ্রী লুটের দায়ে অভিযুক্ত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে ২৯ এপ্রিল বুধবার এ সংক্রান্ত আলাদা এক আদেশ জারি করা হয়েছে।
জানাগেছে, গত ১৩ এপ্রিল নন্দলালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিম্নআয়ের কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে বিতরণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ৫০ বস্তা সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়।
সে সময় ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তদারকী কর্মকর্তা উপসহকারি কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী বিতরণের এক পর্যায়ে ইউপি সদস্যের যোগসাজসে তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে ১২ বস্তা ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে গেলেও ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্য নিরব দর্শকের ভূমিকা পালন করেন।
বিজনেস বাংলাদেশ / আতিক













